×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০২-১৫
  • ৬৭৬৭৮৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রেমাদাসা স্টেডিয়ামে আজ মাঠে গড়াচ্ছে যাচ্ছে ভারত-পাকিস্তান লড়াই। দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপড়েন থাকায় ম্যাচটিতে আলাদা নজর থাকে ক্রিকেট বিশ্বের। এছাড়াও চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুদল মাঠে নামার আগে তৈরি হয়েছে জটিলতা। সেই জটিলতা কাটিয়ে মাঠে ফিরতে খেলা। এমন রোমাঞ্চপূর্ণ ম্যাচ মাঠে বসে উপভোগ করতে চান সব ক্রিকেটপ্রেমীই। তবে তা সবার সামর্থ্যের মধ্যে নেই। 
ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে গেল কয়েক দিন ধরে কলম্বোতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সে সুযোগ কাজে লাগাচ্ছে টিকিট কালোবাজিরা এবং স্থানীয় হোটেল ব্যবসায়ীরা। ৩৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন প্রেমাদাসা স্টেডিয়ামের সব টিকিটই দুই-তিন দিন আগেই বিক্রি শেষ। 
তবে এখনো স্টেডিয়ামের আশপাশ এলাকায় টিকিট খুঁজে বেড়াচ্ছেন খেলা দেখতে কলম্বোতে যাওয়া ক্রিকেটপ্রেমীরা। সেই সুযোগটি ভালোভাবেই কাজে লাগাচ্ছে টিকিট কালোবাজিরা এবং স্থানীয় হোটেল ব্যবসায়ীরা। যেখানে টিকিট কিনতে দর্শকদের গুনতে হচ্ছে চার-পাঁচ গুণ বেশি অর্থ।
ফেব্রুয়ারির প্রথম ১০ দিন শ্রীলঙ্কায় এসেছেন ১ লাখের বেশি বিদেশি পর্যটক। যাদের মধ্যে ২০ শতাংশই ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে বসে উপভোগ করতে কলম্বোতে এসেছেন। সেই সুযোগে হোটেলগুলোতে থাকতে দর্শকদের গুনতে হচ্ছে দুই-তিন গুণ বেশি অর্থ। যেখানে কলম্বোতে অন্য সময় এক রাতের হোটেল ভাড়া ১০০ থেকে ১৫০ ডলারের মধ্যে থাকে। সেখানে এখন এক রাত থাকতে গুনতে হচ্ছে সর্বোচ্চ ৬৫০ ডলার। সে সঙ্গে ফ্লাইটগুলোতেও রয়েছে বাড়তি চাপ। চেন্নাই থেকে কলম্বোর ফ্লাইট ভাড়া বেড়েছে তিন গুণের বেশি এবং দিল্লি থেকে ৫০ শতাংশ বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat