×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০২-১৭
  • ৫৪৭৬৬৭২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নির্ভেজাল, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের দিন সারাদেশে কোন ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি এবং কোন প্রাণহানি হয়নি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদায়ী সংবর্ধনা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন ।

তিনি বলেন, নির্বাচনে কোন অবৈধ হাতিয়ার ব্যবহার হয়নি।

তিনি আরো বলেন, গণমাধ্যম যেকোনো রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো, এক ও অবিচ্ছেদ্য অংশ। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইনসভা এই তিনটি স্তরের পাশাপাশি গণমাধ্যমও সমাজে জবাবদিহিতা এবং  স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আশা করি ভবিষ্যতেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ও এটা বজায় থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার সবচেয়ে বড় সন্তুষ্টি হচ্ছে, আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম। এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটুকু এগিয়ে নিয়ে গেছি, নতুন যিনি বা  যারা দায়িত্বে আসবেন তারা হয়তো আরো ভালো কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat