×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০২-১৮
  • ৭৭৬৭৬৮২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়বো। 

তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। এদেশের মানুষের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। জনগণ আমাদের যে ম্যান্ডেট দিয়েছে, এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। 

আজ বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দীর্ঘ ১৫ বছর পর দেশে গণতন্ত্রের বিজয় অর্জিত হয়েছে। এমন প্রেক্ষাপটে নতুন পরিবেশে জনগণের সেবা করার সুযোগ পাওয়া তাঁর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের এই ডেমোক্রেটিক অগ্রযাত্রায় অনেক মানুষ হারিয়ে গেছে। বিএনপি নেতা ইলিয়াস আলীর মতো ৮০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। 

জাহিদ হোসেন বলেন, আমরা বলি উন্নয়নের মহাসড়ক। এই মহাসড়কে না হাঁটলে বুঝতেই পারবেন না যে, আমরা কত পিছিয়ে আছি। 

তিনি বলেন, ‘আমরা এখান থেকে কোনো আর্ন করতে আসিনি। আমরা মিতব্যয়ী হবো এবং এই মন্ত্রণালয়ের উন্নয়নে সবদিক দিয়ে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।’

সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ‘আমি আমার বাবার পূর্বের কাজ করার জায়গায় এসে বসেছি। আমি চাই এই মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরো এগিয়ে নিতে। এজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই।’

এর আগে সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীনকে উভয় মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তাবৃন্দ ফুলের শুভেচ্ছা জানিয়েছে বরণ করে নেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat