×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০২-১৮
  • ৬৫৭৬৬৭৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুধবার বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ কোটি ৭৯ লাখ ৭১ হাজার ৭৩৪ টাকার চেক বিতরণ করা হয়।

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ কোটি ৭৯ লাখ ৭১ হাজার ৭৩৪ টাকার চেক বিতরণ করা হয়েছে। 

বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসন বরিশাল-এর আয়োজনে বরিশাল সদর উপজেলার চরমোনাই ব্রিজ সংলগ্ন রায়পুরা এলাকায় এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক বরিশাল চরকাউয়া থেকে ভোলা ইলিশাঘাট হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে এই জমি অধিগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম এবং সিনিয়র সহকারী কমিশনার সমাপ্তি রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে ৩০ জন ভূমি মালিকের বিপরীতে মোট ২ কোটি ৭৯ লাখ ৭১ হাজার ৭৩৪ টাকার চেক বিতরণ করা হয়েছে। তিনি প্রত্যেক চেক গ্রহীতার সঙ্গে সরাসরি কথা বলেন এবং অধিগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানি বা উৎকোচ লেনদেন হয়েছে কি-না তা জানতে চান।

চেক গ্রহীতারা জানান, তারা কোনো ধরনের হয়রানি ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণের চেক পেয়েছেন। দ্রুত ও সহজ প্রক্রিয়ায় অর্থ প্রাপ্তির জন্য তারা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক কার্যক্রমে গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat