×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৪-২২
  • ৪৬৭৮৯২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো মঙ্গলবার ঘোষণা দিয়েছেন,  দেশের একটি প্রধান বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে চলমান শান্তি আলোচনা তিনি বন্ধ করে দিয়েছেন। 

এই সিদ্ধান্ত তার ‘শান্তি’ পরিকল্পনার জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। যার উদ্দেশ্য ছিল মাদক ব্যবসা ও সহিংসতায় জড়িত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে চুক্তির মাধ্যমে সংঘাতের অবসান ঘটানো। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কলম্বিয়ার লাভজনক কোকেন ব্যবসার নিয়ন্ত্রণের জন্য লড়াইরত ভিন্নমতাবলম্বী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি করার লক্ষ্য নিয়ে পেত্রো ২০২২ সালে ক্ষমতায় আসেন।

তবে তার মেয়াদের শেষ চার মাস বাকি থাকলেও এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। 

পেত্রো নিজেও একজন সাবেক গেরিলা, ২০২৩ সাল থেকে কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী (ফার্ক)-এর একটি ভিন্নমতাবলম্বী গোষ্ঠীর কমান্ডার কালারকার সঙ্গে শান্তি আলোচনায় নিযুক্ত ছিলেন তিনি।

কালারকার 'ইএমবিএফ' নামে পরিচিত গোষ্ঠীটি ২০১৬ সালের একটি শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছিল এবং ফার্ক অস্ত্র ত্যাগ করতে সম্মত হয়েছিল।

আরেকটি বড় ধাক্কা হিসেবে কলম্বিয়ার বৃহত্তম সশস্ত্র মাদক পাচারকারী সংগঠন শক্তিশালী ‘ক্লান দেল গোলফো’ মঙ্গলবার পেত্রোর সঙ্গে একটি শান্তি চুক্তি নাকচ করে দিয়েছে। আগামী ৭ আগস্ট পেত্রোর চার বছরের মেয়াদ শেষ হতে চলেছে।

এই দু’টি আলোচনা ছিল প্রেসিডেন্ট পেত্রোর ‘পূর্ণাঙ্গ শান্তি’ পরিকল্পনার মূল ভিত্তি, যার লক্ষ্য ছিল বিশ্বের সবচেয়ে বড় কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়ায় সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সমঝোতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কালারকা তার গেরিলা গোষ্ঠী এখনো নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে ভেনেজুয়েলা সীমান্ত এবং আমাজন অঞ্চলে। এই কারণে আলোচনা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat