×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০৪-২২
  • ৬৭৫৭৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম (বামে) ও ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিমাসে কক্সবাজার থেকে বস্তা ভরে ইয়াবা নিয়ে আসতেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম। বুধবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ অভিযোগ তোলেন।
অলি আহমদ দাবি করেন, ওবায়দুল কাদের প্রতিমাসে অন্তত এক-দুইবার কক্সবাজার সফর করতেন এবং আব্দুর রহমান বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করতেন। তিনি বলেন, তখন অনেকেই হয়তো মনে করতেন মন্ত্রী খুবই পরিশ্রমী, কারণ তিনি বারবার কক্সবাজার সফর করতেন। কিন্তু প্রকৃতপক্ষে কক্সবাজার সফরের উদ্দেশ্য ছিল মাদক সংগ্রহ করা। তিনি প্রশ্ন রেখে বলেন, মন্ত্রী যদি অন্য প্রয়োজনে সফর করতেন, তবে কেন তিনি রাজশাহী বা দিনাজপুরের মতো অন্যান্য অঞ্চল বাদ দিয়ে বারবার কক্সবাজারকেই বেছে নিতেন?

মাদকের প্রসারের বিষয়ে আলোকপাত করতে গিয়ে এলডিপি সভাপতি বলেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মাদকের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু বর্তমানে জনপ্রতিনিধিরাই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন। দ্রুত এবং সহজে বিপুল অর্থ উপার্জনের নেশায় তারা একে বেছে নিয়েছে। জনপ্রতিনিধিরা জনসমক্ষে ইয়াবা ব্যবসায়ীদের পুলিশের কাছে সোপর্দ করার হুঁশিয়ারি দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

সংসদ সদস্যদের নিয়ে কঠোর সমালোচনা করে অলি আহমদ বলেন, বর্তমান সংসদের তিন ভাগের একভাগ সদস্য ব্যবসায়ী। তিনি দাবি করেন, সংসদের একটি বড় অংশের সদস্য অশিক্ষিত, যাদেরকে ভদ্রভাষায় ‘স্বশিক্ষিত’ হিসেবে অভিহিত করা হচ্ছে। এমন সংসদ সদস্যরাই দেশের আইন প্রণয়ন করছেন বলে তিনি মন্তব্য করেন। এই গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat