×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৪
  • ৫৪৪৩৫৫৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’এ প্রতিপাদ্যে মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে আজ শুক্রবার সকালে শহরের শকুনি লেকপারের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন, প্রধান অতিথি মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান। 

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। মাদারীপুরের যেসব এলাকায় গাছের স্বল্পতা রয়েছে, সেসব এলাকা চিহ্নিত করে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে পুরাতন কোর্ট মোড়ে সরকারি সমন্বিত ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রহিমা খাতুন এবং জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানের শুরুতে বন ও প্রকৃতি বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং বৃক্ষমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলায় বন বিভাগ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারির অংশগ্রহণে নানা প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat