×
ব্রেকিং নিউজ :
শিক্ষার্থীদের এআই ও আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত করতে হবে : শিক্ষামন্ত্রী বিভাগীয় শহরগুলোতে সাইবার ইউনিট গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী অভিবাসন প্রক্রিয়া সুশৃঙ্খল ও প্রবাসীদের সুরক্ষায় উদ্যোগ নিয়েছে সরকার : শামা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে হবে: নুরুল ইসলাম নয়ন ঝালকাঠিতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্যগ্রহণ সমাজের পরিবর্তনের সঙ্গে নতুন প্রজন্মকে খাপখাওয়াতে হবে: পরিবেশ মন্ত্রী গ্যাস সরবরাহ বেড়েছে, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে : মাহ্দী আমিন
  • প্রকাশিত : ২০২৬-০৯-১৬
  • ৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কোরিয়ার শীর্ষ কূটনীতিক চো হিউন চলতি সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি এবং হরমুজ প্রণালীতে সম্ভাব্য মোতায়েনের বিষয়টি আলোচনায় থাকবে বলে কর্মকর্তারা বুধবার জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী চো হিউন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। তিনি শনিবার পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে বৈঠক করবেন।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের সবচেয়ে বড় প্রভাব এড়াতে করা এক চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়। তবে নির্দিষ্ট প্রকল্প ও চুক্তির চূড়ান্ত শর্ত নিয়ে এখনো আলোচনা চলছে।

এদিকে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে সম্ভাব্য সামরিক মোতায়েনের বিষয়টিও বিবেচনা করছে সিউল। ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে, তাতে হরমুজ প্রণালী এখন বিরোধের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।

মিত্র দক্ষিণ কোরিয়াকে সহযোগিতার জন্য ট্রাম্প ব্যাপক চাপ দিয়ে আসছেন। তবে ইরান গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে দূরে থাকতে সিউলকে সতর্ক করেছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘দুই পক্ষ দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক, কোরীয় উপদ্বীপ এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়সহ বিস্তৃত পরিসরের ইস্যু নিয়ে আলোচনা করবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat