×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০১-৩০
  • ১১৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক আজ
নিজস্ব প্রতিনিধি: - নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নাম সুপারিশ করার জন্য গঠিত সার্চ কমিটি আজ সোমবার ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করবে। বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে কমিটির। সার্চ কমিটির প্রথম সভার সিদ্ধান্ত অনুসারে শনিবার বিকেল থেকে গতকাল সকাল নাগাদ ১২ বিশিষ্ট নাগরিকের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। সার্চ কমিটি যে ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করবেন তাঁরা হলেন- বিচারপতি মো. আবদুর রশিদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ও ছহুল হোসাইন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুদমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক এস এম এ ফায়েজ, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং পুলিশেরে সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নুরুল হুদা। এদিকে, নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটির কাছে বিএনপি নাম দেবে কি না, সে বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছয় সদস্যের সার্চ কমিটির চেয়ারম্যান হলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি এর আগেও সার্চ কমিটির দায়িত্বে ছিলেন। পাঁচ সদস্য হলেন- হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিরীণ আকতার ও মহাহিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat