×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০১-৩০
  • ৯৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-ভারত সুসম্পর্ক অব্যাহত থাকবে:হর্ষবর্ধন
নাটোর প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রিংলা বলেছেন, বাংলাদেশ-ভারত সুসম্পর্ক অব্যাহত থাকবে। বন্ধুপ্রতিম বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে ভারত সরকার যে সহযোগিতা করেছে সেই বন্ধুত্বের সম্পর্ক আজও অব্যাহত রয়েছে। সোমবার দুপুরে শহরের লালবাজারে জয়কালী মন্দিরের উন্নয়নে ভারত সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহায়তার ঋণ হয়তো কখনোই শোধ করা যাবেনা তবে দুদেশের সম্পর্কের মাঝে কখনই কোন ফাটল ধরবে না। বাংলাদেশ সরকার সব সময়েই ভারতের সঙ্গে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের ভারতীয় সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, বৃহত্তর রাজশাহী অঞ্চলের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি অনিল সরকার এবং নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের সভাপতি আমিনুল হক। মহারাণী ভবানী প্রতিষ্ঠিত নাটোর লালবাজারস্থ শ্রীশ্রী জয়কালী মন্দির পুনঃনির্মাণে ভারত সরকারের উন্নয়ন সহযোগিতা কর্মসূচির আওতায় ৯৭ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা অনুদান দেয়ার ঘোষণা করা হয়। তারই অংশ হিসেবে প্রথম কিস্তিতে ১৯ লাখ ৪০ হাজার ৬৭৫ টাকার চেক হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat