×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-০৫
  • ১০৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিসিএলে উজ্জ্বল মুস্তাফিজ, স্বরূপে রুবেল
নিজস্ব প্রতিনিধি:- দীর্ঘ পরিসরে খেলার জন্য পুরোপুরি ফিট নন, এই কারণে ভারত সফরের দলে রাখা হয়নি পেসার মুস্তাফিজুর রহমানকে। তখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ভাবনা ছিল, কাটার-মাস্টারকে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএলে) খেলানোর।গতকাল শনিবার থেকে শুরু হওয়া এই ম্যাচে মুস্তাফিজ মাঠে নামলেও রোববার প্রথম বল করার সুযোগ পেয়েছেন। এদিন নয় ওভার বল করে এই বাঁ-হাতি পেসার বুঝিয়ে দিয়েছেন, পুরো ফিট না হলেও তিনি যথেষ্টই ভালো বল করার ক্ষমতা রাখেন। তরুণ এই পেসার ৩২ রান খরচার নিয়েছেন দুটি উইকেট।এদিন মুস্তাফিজের চেয়েও উজ্জ্বল ছিলেন জাতীয় দলের বাইরে থাকা আরেক পেসার রুবেল হোসেন। নিউজিল্যান্ড সফরে একটি টেস্ট খেললেও ভারত সফরের দলে নেই তিনি। তাই ঘরের মাঠে অসাধারণ উজ্জ্বলতা ছড়িয়ে সেই উপেক্ষার জবাবটা দিয়েছেন। ১০ ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন তিনি।দ্বিতীয় ইনিংসে চার ওভার বল করে মুস্তাফিজ কোনো উইকেট না পেলেও রুবেল পেয়েছেন একটি উইকেট।তাই ম্যাচে খুবই সুবিধাজনক অবস্থানে রয়েছে রুবেল-মুস্তাফিজের দল দক্ষিণাঞ্চল। ম্যাচে তাঁরা এখনো ১৮৫ রানে এগিয়ে রয়েছে।ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে ৪০৩ রান করে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পূর্বাঞ্চলের প্রথম ইনিংস মাত্র ১৪৪ রানে গুটিয়ে যায়।  আবার দ্বিতীয় ব্যাট করতে নেমে ৭৪ রানে হারিয়ে ফেলে পাঁচ উইকেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat