×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৭-০২-১০
  • ৯০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জঙ্গিবাদ ও মাদক বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ:আইজি এ কে এম শহীদুল হক
নিজস্ব প্রতিনিধি,খাগড়াছড়ি:  পুলিশের জঙ্গিবাদ ও মাদককে বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে বলেছেন, এগুলোকে যে কোনভাবেই হোক নির্মূল করতে হবে। পুলিশ বা প্রশাসন একার পক্ষে এটা সম্ভব নয়। সকলকে একযোগে সক্রিয় সহযোগিতা করতে হবে।তিনি বলেন, মাদক বিক্রেতা বা সন্ত্রাসী, সে যত বড় শক্তিশালীই হোক না কেন আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবো না। আইজি শহীদুল হক আগামী তিন মাসের মধ্যেই খাগড়াছড়িকে মাদকমুক্ত ঘোষণা করতে আহ্বান জানান।আজ শুক্রবার বিকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন শহীদুল হক। পুলিশ সুপার মো. মজিদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পুলিশের ডিআইজি সফিকুল ইসলাম, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।এর আগে কমিউনিটি পুলিশ সমাবেশ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।দুপুরে পুলিশের আইজি এ কে এম শহীদুল হক জেলার মহালছড়িতে এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat