×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-১৬
  • ৯৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতা পুরস্কার পেলেন ১৫ ব্যক্তি,এক প্রতিষ্ঠান
নিউজ ডেস্ক :- গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান চলতি বছর ‘স্বাধীনতা পুরস্কার’ পেলেন। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। স্বাধীনতা পুরস্কার পেয়েছেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম বীরবিক্রম, আশরাফুল আলম, শহীদ মো. নজমুল হক, সৈয়দ মহসিন আলী (মরণোত্তর), শহীদ এন এম নাজমুল আহসান, শহীদ ফয়জুর রহমান আহমেদ। এ বিভাগে স্বাধীনতা পদক পেয়েছে বাংলাদেশ বিমানবাহিনী । চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পুরস্কার পেয়েছেন অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী। সাহিত্য বিভাগে পেয়েছেন বেগম রাবেয়া খাতুন ও মরহুম গোলাম সামদানী কোরায়শী। সংস্কৃতিতে পেয়েছেন অধ্যাপক ড. এনামুল হক ও ওস্তাদ বজলুর রহমান বাদল। সমাজসেবায় পেয়েছেন খলিল কাজী ওবিই। গবেষণা ও প্রশিক্ষণে শামসুজ্জামান খান ও অধ্যাপক ড. ললিত মোহন নাথ (মরণোত্তর) এবং জনপ্রশাসনে অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ মার্চ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার বিতরণ করবেন। গত বছর ১৫ ব্যক্তি ও বাংলাদেশ নৌ বাহিনীকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে প্রত্যেকের হাতে ৫০ গ্রাম ওজনের একটি ক্রেস্ট, সনদ ও তিন লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। তার আগে এই পুরস্কারের অর্থমূল্য ছিল দুই লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat