×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-২৫
  • ৯৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘রেঙ্গুন’ ছবিটি গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে
রুমানা চৌধুরী :বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘রেঙ্গুন’ ছবিটি গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে ভারতে। বলিউড অভিনেতা সাইফ আলী খান, শহিদ কাপুর ও অভিনেত্রী কঙ্গনা রানাউত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। ট্রেইলার ও কয়েকটি গান মুক্তি পাওয়ার পর সবারই ধারণা ছিল এ বছর বক্স অফিসে বেশ আলোড়ন তৈরি করবে ছবিটি। কিন্তু কথায় আছে- যত গর্জে তত বর্ষে না। ‘রেঙ্গুন’-এর ক্ষেত্রে ঠিক তেমনটাই ঘটেছে। ডিএনএ ইন্ডিয়ার খবরে জানা গেল, প্রথম দিনটিতেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ত্রিভুজ প্রেমের এই ছবি। এমনিতেই বিশাল ভরদ্বাজের ছবির দর্শক সীমিত, কিন্তু যতটুকু আশা করা হয়েছিল তার থেকেও দর্শক কম হয়েছে। গতকালের প্রথম শোতে প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি ছিল গড়ে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ, যা দেখে এই ছবির পুরো টিম রীতিমতো হতাশ, মুষড়ে পড়েছেন তাঁরা। অবশ্য এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি টিম ‘রেঙ্গুন’-এর।বক্স অফিসে সাড়া জাগাতে হলে মুক্তির প্রথম দিনেই বাজিমাত করতে হয়, কিন্তু গতকালের দিনের শুরুই বলে দিচ্ছে ‘রেঙ্গুন’-এর জন্য সামনের দিনগুলো খুব একটা সুখকর হবে না, বরং বেশ সংগ্রাম করতে হবে বিনিয়োগ করা অর্থ তুলে আনতে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ‘রেঙ্গুন’ ছবিটি নির্মাণ করা হয়েছে, যেখানে কঙ্গনা সেনাসদস্যদের মনোরঞ্জনের জন্য পেশাদার নর্তকী মিস জুলিয়ার ভূমিকায় অভিনয় করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat