×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৩-০২
  • ১০০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হজরত খাজা শাহ সুফি ইউনুস আলী এনায়েতপুরী (রহ.)-এর ৬৫তম ওফাত দিবস পালিত হয়েছে
নিজস্ব প্রতিনিধি:-উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল বিশ্বশান্তির মহাসাধক শাহান শাহে তরিকত হজরত খাজা শাহ সুফি ইউনুস আলী এনায়েতপুরী (রহ.)-এর ৬৫তম ওফাত দিবস (মৃত্যুবার্ষিকী) পালিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও বার্ষিক তাৎপর্যময় আনুষ্ঠিকতা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হলো। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্বশান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরিফের মাজার জিয়ারত করে মোনাজাত পরিচালনা করেন বর্তমান গদিনশীন সাজ্জাদানীশীল হুজুর পাক খাজা কামাল উদ্দিন নুহু মিয়া। দেশ-বিদেশের লাখো জাকের ভাই-বোন ও ভক্তদের ‘আমিন, আমিন’ ধ্বনিতে দরবার শরিফের আশপাশের বিভিন্ন স্থান মুখর হয়ে ওঠে।এ সময় উপস্থিত ছিলেন খাজা কুদ্দুস আলী, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ মাহফুজুর রহমান (বাবলু), আলহাজ হামিদুল হক, আবদুল কায়েম সরকার, মাওলানা আবদুল আওয়াল, মুরাদ খান, আনছার কমান্ডার আনিছুর রহমান, লিটন সরকার।আখেরি মোনাজাতে দরবার শরিফের বর্তমান গদিনশীন হুজুর পাক খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার পরিচালনার মাধ্যমে বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে ওফাত দিবসের এই ধর্মীয় মহাসমাবেশ শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat