×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৩-১১
  • ১০২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের রাজধানী ইসলাবাদে বাংলাদেশী হাইকমিশনে ‘মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট: আন্তর্জাতিক ডিসকোর্সে বাংলাদেশের অবদান’ সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে
 বিশেষ প্রতিনিধি:-পাকিস্তানের রাজধানী ইসলাবাদে বাংলাদেশী হাইকমিশনে ‘মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট: আন্তর্জাতিক ডিসকোর্সে বাংলাদেশের অবদান’ সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে। শনিবার এই সভা হয় বলে এক বিবৃতিতে জানায় দেশটিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন।
 
এসময় পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান একটি এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন।এত বলা হয়, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার ৫ দশমিক ৫ শতাংশ জনগোষ্ঠী বিভিন্ন দেশে বসবাস করছেন, যার ফলে পৃথিবীর যেকোনো দেশের তুলনায় বাংলাদেশ থেকে অভিবাসী হওয়া মানুষের সংখ্যা বেশি।
 আর এর ফলে প্রত্যক্ষ সুফল পাচ্ছে বাংলাদেশ। বিভিন্ন দেশে বসবাসরত অভিবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের ম্যাক্রো অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি এখানকার দারিদ্র্য বিমোচনের বিশেষ সহায়তা প্রদান করছে।এছাড়া বাংলাদেশ থেকে প্রতিবছর তৈরি পোশাক, নিটওয়্যার ও যন্ত্রকৌশল খাতে প্রশিক্ষিত শ্রমিক বিশ্বের অন্যান্য দেশে প্রেরণ করা হচ্ছে। কিন্তু দেশ থেকে প্রেরিত এসব মানুষকে বিদেশে বসবাস করার মতো যাবতীয় সুরক্ষা প্রদানের ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি বাংলাদেশের সুস্পষ্ট আবেদন ও নজরদারি থাকাটাও জরুরী বলে মনে করেন এই আলোচনায় অংশ নেয়া ব্যাক্তিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat