×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৩-২৭
  • ৭৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শুরুতেই সবাই নতুন আইফোন ৮ পাবেন না
তথ্য ও প্রযুক্তি ডেস্ক:- শুরুতেই সবাই নতুন আইফোন পাবেন না। আইফোন ৮ সীমিত আকারে বাজারে ছাড়ার পরিকল্পনা করছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। গুঞ্জন উঠেছে, এবারে তিনটি মডেলের আইফোন বাজারে আসতে পারে। এর মধ্যে দুটি মডেল হবে গত বছরে বাজারে আসা আইফোনের পরবর্তী সংস্করণ। এ বছর আইফোন ৭ এস ও ৭ এস প্লাস ও আইফোন ৮ বাজারে আসতে পারে। আগামী সেপ্টেম্বর মাস নাগাদ নতুন আইফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। শুরুতে কম আইফোন বাজারে ছাড়লেও আগামী বছরের শুরুতে এই সংখ্যা বাড়িয়ে দেবে অ্যাপল।বাজার গবেষক সূত্রে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারস জানিয়েছে, নতুন আইফোনে নতুন ফিচার আসছে। এতে তারহীন চার্জিং সুবিধা থাকবে। সেপ্টেম্বর মাসে নতুন আইফোনের ঘোষণা এলেও শুরুতে সবাই আইফোন ৮ পাবেন না। বছরের চতুর্থ প্রান্তিকে গিয়ে নতুন আইফোন সহজলভ্য হবে।ব্যবসাবিষয়ক পত্রিকা নিক্কেই সম্প্রতি আইফোন ৮-এর দাম বিষয়ে তথ্য ফাঁস করেছে। নিক্কেইয়ের তথ্য অনুযায়ী, আইফোন ৮-এর দাম হবে এক হাজার মার্কিন ডলার। এযাবৎকালের সবচেয়ে দামি আইফোন হবে এটি।৫ দশমিক ৮ ইঞ্চি মাপের এ ফোনে ওএলইডি ডিসপ্লে থাকবে। এ ছাড়া নকশার দিক থেকে বড় ধরনের পরিবর্তন আনবে অ্যাপল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat