×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৪-০২
  • ৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুরের জঙ্গি আস্তানা এস এম এন বাগানবাড়ি এখনো পুলিশের হেফাজতে
বিশেষ প্রতিবেদক :মোঃ নুর উদ্দিন:- মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুরের জঙ্গি আস্তানা এস এম এন বাগানবাড়ি এখনো পুলিশের হেফাজতে রয়েছে। বাড়ির মূল ফটকে ১০-১২ জন পুলিশ সদস্যকে পাহারারত দেখা গেছে। রোববার (০২ এপ্রিল) দুপুরে বাগানবাড়িতে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। ওখানে থাকা দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর সৈয়দ নাসির উদ্দিন  বলেন, বাড়িটি এখনো মালিকের কাছে হস্তান্তর করা হয়নি।এদিকে উৎসুক জনতা ওই বাগানবাড়িটি দেখার জন্য দল বেধে আসছেন শনিবার বিকেলে এমনই চিত্র দেখা গেছে নাসিরপুরে গিয়ে। বুধবার (২৯ মার্চ) ভোরে শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানাটি শনাক্ত করা হয়। প্রায় ৩৪ ঘণ্টা ঘিরে রাখার পর এই আস্তানা থেকে ‘ছিন্নভিন্ন সাত/আটজনের মরদেহের অংশ’ পাওয়া যায় বলে জানায় পুলিশ।ঘটনাটি সব অনলাইন, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার হতে থাকে। সেই সুবাদে বাগানবাড়িটি দেখার জন্য মানুষের মনে কৌতুহল জাগে। আর তাই অপারেশন হিট ব্যাকের পর নাসিরপুরের ওই জঙ্গি আস্তানা দেখতে আসে আশপাশের এলাকার মানুষ।নাসিরপুরের বাগানবাড়ির সেলফি তোলায় ব্যস্তপার্শ্ববর্তী শেরপুর থেকে আসা কলেজছাত্র আলী হোসেন বলে, যখন থেকে জঙ্গি আস্তানা নিয়ে সংবাদ দেখেছি তখন থেকেই ইচ্ছে ছিলো বাড়িটি সরাসরি দেখবো, তাই চলে এসেছি।সরকারবাজার থেকে বাইসাইকেল চালিয়ে আসা বিমল দেবনাথ বলেন, এই এলাকায় এতো সুন্দর বাড়ি আছে জানতাম না। যদিও বাড়িটি দেখতে একটু ভয় লাগছে তবুও সেলফি তুললাম।পাশের বাড়ির সবুজ আহমেদও এসেছিলেন ওখানে। তিনি বলেন, বাগানবাড়িতে অভিযান শুরুর পর আমার দায়িত্ব ছিলো এখানে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর লোকদের চা-নাস্তা দেওয়া। সেই সুবাদে এই বাড়িতে এখনো আমাকে বারবার আসতে হচ্ছে।জনমানব শুন্য বাগানবাড়ি দেখতে আসা লোকজন একে অপরের সঙ্গে সতর্কতা আর সচেতনতা নিয়ে কথা বলছিলেন, আবার কাউকে কাউকে বাড়ির ছবি মোবাইলে ধারন আর সেলফি তোলায় ব্যস্ত থাকতেও দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat