×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৪-০৫
  • ৭১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাকৃবি ছাত্রদলের হামলায় ছাত্রলীগের ৮ কর্মী আহত
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মীকে বেধড়ক পিটিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীরা। এতে ছাত্রলীগের ৮ জন নেতাকর্মী আহত হয়েছে।আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার দাবি নিয়ে লিফলেট বিতরণ করে শাখা ছাত্রদল। ওই সময় ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি রুহুল আমিন ও তার সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সাধারণ সম্পাদক জসিমউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সোহরাবসহ সমর্থকেরা একই লিফলেট বিতরণ করতে থাকেন। খবর পেয়ে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী প্রধান ফটকে গিয়ে লিফলেট বিতরণে বাধা দেয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগের কর্মীদের ধাওয়া করে হর্টিকালচার সেন্টারে নিয়ে যায়। পরে সেখানে ছাত্রলীগের কর্মীদের বেধড়ক পেটানো হয়। এতে ছাত্রলীগের আশিক মাহমুদ, হাসান বিশ্বাস নীরব, রাসেল আহাম্মেদ, বিকাশ ঘোষ, কামরুল হাসান সিদ্দিকী, আলমগীর রায়হান জুয়েল, ইমতিয়াজ আবীর ও শামীম আকরামসহ মোট ৮ জন নেতাকর্মী আহত হয়। পরে চার জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার পরে সন্ধ্যা ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে লাঠি-সোটা নিয়ে ছাত্রলীগের কর্মীরা জড়ো হতে থাকে। এসময় তারা ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের আশ্বাসে তারা ক্যাম্পাসে ফিরে আসে। পরে তারা প্রক্টর কার্যালয়ের সামনে দাড়িয়ে বিচার দাবি করে। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ছাত্রদলের নেতাকর্মীরা লিফলেট বিতরণের নাটক করেছে। বিশৃঙ্খলা ঠেকাতে গিয়ে ছাত্রলীগের কর্মীরা আহত হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করছি। ছাত্রদলের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন বলেন, সুশৃঙ্খলভাবে লিফলেট বিতরণে ছাত্রলীগের কর্মীরা বাধা দেয়। এক পর্যায়ে তারা হামলা চালাতে শুরু করলে আমরা প্রতিহত করার চেষ্টা করি। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, ঘটনাটি অনাকাঙ্খিত। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat