×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৪-১৪
  • ৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেহেরপুরে ‘পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত
নিজস্ব প্রতিনিধি,মেহেরপুর:- মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিজেদের চার সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাত ৩টার দিকে উপজেলার মালসাদহ-হাড়িয়াদহ সড়কের এসএবি ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।নিহতরা হলেন গাংনীর চাঁদপুর এলাকার শিপন (২৬) ও একই এলাকার আলমগীর (২৭)।আহত পুলিশ সদস্যরা হলেন গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ, সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিক, কনস্টেবল মতিউর ও খাইরুল। তাঁদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন অনলাইন সিএনএন বিডিটিভিকে জানান, এসএবি ইটভাটায় কয়েকজন চাঁদাবাজ চাঁদা নিতে আসছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।ওই ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে দুটি বোমা, একটি এলজি শাটারগান, দুটি গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।গাংনী হাসপাতালের চিকিৎসক সজীব উদ্দীন জানান, হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat