×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৪-২১
  • ৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লাকী আখন্দ আর নেই
ষ্টাফ রির্পোটার:  দেশের অন্যতম সেরা সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক মুক্তিযোদ্ধা লাকী আখন্দ (৬১) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর আরমানিটোলার নিজ বাসায় তিনি মারা যান।এর আগে বৃহস্পতিবার হাসপাতাল থেকে খ্যাতিমান এই সঙ্গীত শিল্পীকে বাসায় নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হলে ফুসফুসে ক্যানসার ধরা পড়ে এই গুণী শিল্পীর। এরপর ব্যাংকক, ঢাকার বিএসএমএমইউ, ইউনাইটেড হাসপাতালে চিকিৰসা করান তিনি। ১৯৫৬ সালের ১৮ জুন পুরনো ঢাকার পাতলা খান লেনের এক সঙ্গীতানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন এ গুণী শিল্পী। ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক জনপ্রিয় গানের সৃষ্টি করেছেন এ কিংবদন্তি। ‘লিখতে পারি না আজ কোনো গান তুমি ছাড়া’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘এই নীল মনিহার’, ‘যেখানে সীমান্ত তোমার’, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, ‘তুমি কী দেখেছো পাহাড়ি ঝরনা’, ‘তুমি ডাকলে কাছে আসতাম সে তো জানতেই’সহ আরও অনেক জনপ্রিয় গান তার গাওয়া, সুরারোপ ও সঙ্গীতায়োজনে করা। এমন সব গান শ্রোতাদের হৃদয়ে চিরদিনের জন্য ঠাঁই নিয়েছে যে সুরে তুলে দিয়েছেন তাতে প্রমাণ হয়, লাকি আখন্দ জন্মেছিলেন কালোত্তীর্ণ সৃষ্টির নেশায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat