×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৫-০২
  • ৯৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদক সম্রাট বিলাল গ্রুপের সক্রিয় সদস্য পুলিশের গুলিতে আহত
নিজস্ব প্রতিনিধি- রাজধানীর কদমতলী এলাকায় পুলিশের গুলিতে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে। আহত মো. সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ২টার দিকে কদমতলী ওয়াসা রেলগেটের সামনে এ ঘটনা ঘটে। আহত মো. সালাম মাদক সম্রাট বিলাল গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে।জানা যায়, গত রাত দুইটার দিকে রাজধানীর কদমতলী ওয়াসা রেলগেটের সামনে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময় হয়। এতে মো. সালামের ডান পায়ের হাটুর নিচে গুলি লাগে। পরে মঙ্গলবার ভোর রাতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কদমতলী থানার এসআই মোখলিছুর রহমান।এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat