×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৪
  • ৬৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোকড়া চুলের যত্ন ও করনিয়
সুলতানা আক্তার:-বর্তমান ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী কোকড়া চুলের প্রতি তরুণীদের আকর্ষণ একটু অন্যরকম। তবে এই চুল সামলাতে যে কত বিড়ম্বনা পোহাতে হয় তা কেবল কোকড়া চুলের মেয়েরাই জানেন। সহজেই চুলে জট লাগা, চুলপড়া, আগা ফাটা ইত্যাদি সমস্যা কোকড়া চুলের মেয়েদের বেশি হয়। চলুন এক নজর দেখি পরামর্শগুলো। . সঠিক শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার সাধারণ চুলের চেয়ে কোকড়া চুলে বিশেষ পরিচর্যা প্রয়োজন। আর তাই চুলের ধরন বুঝে সঠিক শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা দরকার। যেসব শ্যাম্পুতে ঝাঁজালো ক্যামিকেল ও অ্যালকোহল থাকে সেগুলো এড়িয়ে প্রাকৃতিক তেল ও ময়েশ্চারাইজার মিশ্রিত মৃদু শ্যাম্পু ব্যবহার করুন। এতে চুল ভালো থাকবে। . সঠিক উপায়ে কন্ডিশনার ব্যবহার চুলের রুক্ষতা ও চুলপড়া রোধে কন্ডিশনার খুবই কার্যকর। তাই চুলকে আর্দ্র ও মসৃণ রাখতে কন্ডিশনার ব্যবহার করুন। চুলের আগায় কন্ডিশনার দিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। . চুল ধুতে ঠান্ডা পানি ব্যবহার কোকড়া চুল ধুতে সব সময়ই ঠান্ডা পানি ব্যবহার করুন। হট বাথ নেওয়ার সময় চুল শাওয়ার কেপ দিয়ে ঢেকে রাখুন। . এন্টি ফ্রিজ-সিরাম ব্যবহার ভালো মানের এন্টি-ফ্রিজ সিরাম ব্যবহার করে চুলকে ঝরঝরে রাখুন। কারণ, কোকড়া চুলে খুব সহজেই জট হয়। . বার বার চুল আঁচড়াবেন না বারবার চুল আঁচড়ালে কোকড়াভাব কখনই সোজা হয় না। বরং চুলপড়া বেড়ে যায়। আর কোকড়া চুলের জন্য বড় দাঁতের চিরুনি ব্যবহার করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat