×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৯
  • ৮৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত প্রশিক্ষণ নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি: – আওয়ামী লীগ আয়োজিত সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত রোববার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন আজ মঙ্গলবার প্রায় অর্ধশত সংসদ সদস্য অংশ নেন। আজ প্রশিক্ষণ নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। রোববার প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। কর্মশালার উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।জানা গেছে, প্রশিক্ষণ কর্মশালার প্রথম দুই দিনে ৯২ জন সংসদ সদস্য অংশ নেন। শেষ দিনে মঙ্গলবার ৪৫ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছেন আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) – অ্যাসিসটেন্ট কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ ও সিনিয়র এনালিস্ট ব্যারিস্টার শাহ আলী ফরহাদ।এই প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটি।প্রশিক্ষণ কর্মশালায় সংসদ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যম সম্পর্কে ধারণা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat