×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৯
  • ৬৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ আট বিচারপতিকে কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: – ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ আট বিচারপতিকে কারাদণ্ড দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনান। প্রধান বিচারপতি জে এস খেহারসহ আটজনের বিরুদ্ধে ওই কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। সোমবার বিচারপতি কারনান রায়ে বলেন, ১৯৮৯ সালের তফসিলি জাতি ও উপজাতি নিপীড়ন আইন এবং ২০১৫ সালের সংশোধনী আইন অনুযায়ী বৈষম্য ও অবমাননা মামলার অপব্যবহারের দায়ে ওই আটজন দোষী সাব্যস্ত হওয়ায় তাদের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।প্রধান বিচারপতি ছাড়া বাকি যে সাত বিচারপতিকে কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন, দীপক মিশ্র, জে চেলাশ্বরম, রঞ্জন গগৈ, মদন বি লোকুর, পিনাকি চন্দ্র ঘোষ এবং কুরিয়ান জোসেফ।এ বছরের শুরুতে মাদ্রাজ হাইকোর্টের ৬১ বছর বয়সী বিচারপতি কারনান ভারতের ২০ জন দুর্নীতিগ্রস্ত বিচারকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে তদন্ত দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠান।এ ঘটনার পর তাকে বদলি করে কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেয় দেশটির সর্বোচ্চ আদালত। দলিত শ্রেণির হওয়ায় তাকে এমন হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ আনেন তিনি।চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারপতির একটি বেঞ্চ কারনানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করে। এ বছরের জুনে অবসরে যাওয়ার কথা ছিল কারনানের। কিন্তু তার আগেই তাকে বিচার বিভাগীয় ও প্রশাসনিক কাজ করা থেকে বিরত রাখা হয়।এদিকে, কারনানের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে চার সদস্যের একটি মেডিক্যাল টিম তার স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে তিনি তাদের ফিরিয়ে দিয়েছেন। তিনি স্বাস্থ্য পরীক্ষায় অস্বীকৃতি জানান। বিচারপতি কারনানকে ১৪ কোটি রুপি জরিমানা দিতে হবে কারাদণ্ডপ্রাপ্ত আট বিচারপতির। তবে বিচার বিভাগীয় ও প্রশাসনিক কাজের ক্ষমতা হারানোয় বিচারপতি কারনানের এই রায়ের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat