×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৩
  • ৬৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নেপ মহাপরিচালক নিহত
নিজস্ব প্রতিনিধি: – চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফজলুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম প্রাথমিক শিক্ষা ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপার ও তাঁর স্ত্রীসহ ছয়জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।আহতরা হলেন চট্টগ্রাম প্রাথমিক শিক্ষা ট্রেনিং ইনস্টিটিউটের সুপার রফিকুল ইসলাম, তাঁর স্ত্রী পটিয়া প্রাথমিক শিক্ষক টেনিং ইনস্টিটিউটের সুপার মুসফিকা বিনতে সুলতানা, অফিস সহকারী ইয়াফুল ইসলাম, দয়াল হরি দেব ও গাড়িচালক মো. আলী।আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।শিক্ষা কর্মকর্তা নাসরিন জাহান জানান, নিহত ফজলুর রহমান নেপ মহাপরিচালক ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলায়। তাঁরা ওই মাইক্রোবাসে করে একটি সেমিনারে যোগ দেওয়ার জন্য খাগড়াছড়িতে যাচ্ছিলেন। পথে তাঁদের মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে ফজলুর রহমান নিহত হন। আহত হন ছয়জন।স্থানীয়রা জানিয়েছে, মাইক্রোবাসটি চট্টগ্রাম শহরের দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফজলুর রহমান ঘটনাস্থলেই মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat