×
ব্রেকিং নিউজ :
শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৩
  • ৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবান সদরে শত্রুতার জেরে একব্যক্তিকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিনিধি:- বান্দরবান সদরের হ্লাপ্পাইমুখ পাড়া এলাকায় শত্রুতার জেরে একব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম থৈয়াইস্যা শৈ মারমা (৪৬)। তিনি সদর ইউনিয়নের হ্লাপ্পাইমুখপাড়া এলাকার থোয়াইনু মারমার জামাতা।আটক দুজন হলেন, হ্লাচিং মারমা (২৮) ও উক্যচিং মারমা (৩২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থৈয়াইস্যা শৈ মারমা মিয়ানমার থেকে বাংলাদেশে এসে হ্লাপ্পাইমুখপাড়ায় বিয়ে করে বসবাস শুরু করেন। তিনি কবিরাজি করতেন। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে তাঁর শত্রুতা তৈরি হয়। সেই শত্রুতার জেরে আজ সকালে থৈয়াইগ্যা শৈ মারমাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের স্ত্রী ক্যমা অং মারমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। নিহত ব্যক্তির শ্যালক ক্যথুই মারমা বলেন, ‘আমার বোন জামাতাকে প্রতিবেশী লোকজনরা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। হত্যার পর তারা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেছে।’ কোনো কারণ ছাড়াই তাঁর দুলাভাইকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat