×
ব্রেকিং নিউজ :
প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৪
  • ৬৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জে তিনটি বাড়িতে র‌্যাবের অভিযান
নিজস্ব প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চানপুর, বালুগ্রাম ও শিমুলতলা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে তিনটি বাড়িতে র‌্যাবের অভিযান চলছে। বুধবার ভোরে অভিযান চলাকালে সন্দেহভাজন ওই জঙ্গি আস্তানা থেকে তিনজনকে আটক করে র‌্যাব। আটকৃতরা হলো, সুকুদ্দি, সাইফুল ও জাহাঙ্গীর। তাদের কাছ থেকে ৩ কেজি গান পাউডার, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব জানান, আটক তিন জনকে নিয়ে অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে চানপুরের বাড়িটিতে তল্লাশি শেষ হয়েছে। সেখান থেকে একজনকে আটক করা হয়েছে। তবে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। বাকি দুইটি বাড়িতে আরও তিন-চার জন থাকতে বলে জানান তিনি। এর আগে গত ২৭ মে  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জঙ্গি আস্তানায় ‘অপারেশন ঈগল হান্ট’ অভিযানে ৩ জন নিহত হয়। ওই আস্তানা থেকে থেকে এক নারী ও এক শিশুকে বের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat