×
ব্রেকিং নিউজ :
ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ ১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৮
  • ৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন মৃত্যুর খবর শোনার পর ও প্রেমিককে বিয়ে করলেন প্রেমিকা
আন্তর্জাতিক ডেস্ক:-যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নক্সভিল শহরে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন রোন্ডা বিভেন্স (২৮)। ভুগছেন দুরারোগ্য ব্যাধি ক্যানসারে। চিকিৎসকরা জানিয়েছেন, রোন্ডার হাতে সময় রয়েছে আর মাত্র কয়েক দিন। আর এই শেষ সময়ে মৃত্যু নিশ্চিত জেনেও প্রেমিক ম্যাথিউ ম্যাহকে (২৯) বিয়ে করলেন রোন্ডা। সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। রোন্ডা ও ম্যাথিউ সেই স্কুলজীবন থেকে একে-অপরকে ভালোবাসেন। এত দিন তাঁরা একসঙ্গে বসবাস করেছেন। আছে দুটি সন্তানও। এত দিন করি করি করে আটকে ছিল তাঁদের বিয়ে।১২ মাস আগে ক্যানসারে আক্রান্ত হন রোন্ডা। এরপর অস্ত্রোপচার করে কেটে ফেলা হয় তাঁর পা। এ ছাড়া চলছিল কেমোথেরাপি। কিন্তু হঠাৎ করেই ক্যানসারের জীবাণু ছড়িয়ে পড়ে রোন্ডার ফুসফুসে। ক্ষীণ হয়ে আসে তাঁর বেঁচে থাকার সম্ভাবনা। সম্প্রতি চিকিৎসকরা জানান, রোন্ডার হাতে সময় আছে আর মাত্র কয়েক দিন।আসন্ন মৃত্যুর খবর শোনার পর রোন্ডা সিদ্ধান্ত নিলেন, বিয়ে করবেন সারা জীবনের সঙ্গী ম্যাথিউকে। এ বিষয়ে ম্যাথিউ জানান, ‘আমরা সব সময় বলতাম, আমাদের খুব ধুমধাম করে বিয়ে হবে। যদি কোনোকিছু ঘটেও যায়, তারপরও আমরা যেভাবেই হোক বিয়ে করব।’রোন্ডা-ম্যাথিউর বিয়ের একটি ভিডিও প্রকাশ হয় ইন্টারনেটে। সেখানে দেখা যায়, রোন্ডা হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। আর দুজন বিয়ের প্রতিশ্রুতিগুলো একে-অপরকে শোনাচ্ছেন। এরপর নতুন দম্পতি কান্নায় ভেঙে পড়েন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat