×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৮
  • ৬২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া রতœাদীঘি নামকস্থানে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। হতাহত ৬ জনই পিকআপের যাত্রী। নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, নিহত ৩ জন হলেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আসলাম, মানিক ও আশিক। আহত ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ১ জনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে শনিবার বিকেলে লাশ ৩টি স্বজনের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় নবাবগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat