×
ব্রেকিং নিউজ :
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক নেপালে প্রথম সংসদ অধিবেশন, পরিবর্তনের বার্তা নতুন সরকারের সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী ট্রাম্পের হুমকির জবাবে যুক্তরাষ্ট্রে ‘বিধ্বংসী’ হামলার হুমকি ইরানের হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চেয়েছেন: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৬
  • ৬৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বায়োপিকে হৃতিক এই প্রথম
বিনোদন ডেস্ক:- হৃতিক রোশনকে শেষ দেখা গেছে ‘কাবিল’ ছবিতে। এই ছবিতে একজন দৃষ্টিপ্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবার তাঁকে দেখা যাবে একজন গণিতবিদের ভূমিকায়। কোনো কাল্পনিক চরিত্র নয়, ভারতের পাটনাভিত্তিক গণিতবিদ আনন্দ কুমারের বায়োপিকে অভিনয় করবেন তিনি। ৪৪ বছর বয়সী এই গণিতবিদ ‘সুপার থার্টি’ নামের একটি শিক্ষাভিত্তিক প্রকল্পের জন্য পরিচিত। তাঁর বায়োপিকের নামও হবে এই প্রকল্পের নামে। ১৭ বছরের অভিনয় ক্যারিয়ারে এবারই প্রথম কোনো জীবনীভিত্তিক ছবিতে কাজ করতে যাচ্ছেন হৃতিক। ২০০২ সাল থেকে অসচ্ছল শিক্ষার্থীদের বিনা মূল্যে শিক্ষা দান করে আসছেন আনন্দ কুমার। এ ছাড়া অনেক দৈনিক ও গণিত বিষয় পত্রিকায় কলাম লেখেন তিনি। তাঁকে নিয়ে এই ছবিটি বানাচ্ছেন ‘কুইন’ খ্যাত পরিচালক বিকাশ ভাল। তাঁর জীবন নিয়ে ছবি বানানো হবে, সেটা প্রথমে একটু অস্বস্তি বোধ করাচ্ছিল আনন্দ কুমারকে। কিন্তু পরে তিনি ঠিকই রাজি হয়েছেন। পরিচালক বিকাশ এই বায়োপিক নির্মাণ করার আগে আনন্দ ও তাঁর প্রকল্প নিয়ে অনেক পড়াশোনা করছেন। এদিকে হৃতিক এখন তাঁর দুই ছেলে রিদান ও রিহানকে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণে গিয়েছেন। সেখান থেকে ফিরেই তিনি নতুন এই ছবির কাজে নেমে পড়বেন বলে জানা গেছে। মুম্বাই মিরর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat