×
ব্রেকিং নিউজ :
ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক নেপালে প্রথম সংসদ অধিবেশন, পরিবর্তনের বার্তা নতুন সরকারের সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী ট্রাম্পের হুমকির জবাবে যুক্তরাষ্ট্রে ‘বিধ্বংসী’ হামলার হুমকি ইরানের হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চেয়েছেন: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৮
  • ৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জমে উঠেছে ‘বি’ গ্রুপের লড়াই, শ্রীলঙ্কার দারুন জয়
স্পোর্টস ডেস্ক :- আজ ভারতের বিপক্ষে ৩২২ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা অবশ্য ভালো হয়নি। পঞ্চম ওভারেই ওপেনার নিরোশান ডিকওয়েলাকে সাজঘরমুখী করেছিলেন ভুবনেশ্বর কুমার। তবে দ্বিতীয় উইকেটে ১৫৯ রানের দারুণ জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা বেশ ভালোভাবেই সামলেছিলেন গুনাথিলাকা ও মেন্ডিস। এই জুটি ভাঙতে ভারতের বোলারদের অপেক্ষা করতে হয়েছে ২৮তম ওভার পর্যন্ত। ৭২ বলে ৭৬ রানের ইনিংস খেলে রান-আউটের ফাঁদে পড়েছেন গুনাথিলাকা। চার ওভার পর তাঁর দীর্ঘ সময়ের সঙ্গী মেন্ডিসও পড়েছেন রান-আউটের ফাঁড়ায়। মাত্র ১১ রানের জন্য শতকবঞ্চিত হয়েছেন মেন্ডিস। তবে হঠাৎ করে পাওয়া এই ধাক্কা খুব ভালোভাবেই সামলেছেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও কুশল পেরেরা। চতুর্থ উইকেটে তাঁরা গড়েছিলেন ৭৫ রানের জুটি। ৪৩তম ওভারে স্বেচ্ছা অবসর নিয়ে সাজঘরে ফিরতে হয় ৪৭ রান করা পেরেরাকে। আর ৫২ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ম্যাথিউস। গুনারত্নে অপরাজিত ছিলেন ৩৪ রান করে।‘বি’ গ্রুপের চারটি দলের দুটি করে খেলা শেষে সবার ঘরেই যোগ হয়েছে দুই পয়েন্ট। এই গ্রুপের শেষ দুটি ম্যাচের জয়ী দল পেয়ে যাবে সেমিফাইনালের টিকিট। নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। আর অপর ম্যাচে মুখোমুখি হবে দুই ফেভারিট ভারত ও দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দলের মধ্যে একটিকে বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের ১২৫, রোহিত শর্মার ৭৮, মহেন্দ্র সিং ধোনির ৬৩ রানের ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ৩২১ রান জমা করেছিল ভারত। শ্রীলঙ্কার পক্ষে দুটি উইকেট পেয়েছেন লাসিথ  মালিঙ্গা। একটি করে উইকেট গেছে সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, থিসারা পেরেরা ও আসেলা গুনারত্নের ঝুলিতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat