×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৯
  • ৬৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভাঙন ধরেছে শুভশ্রী ও রাজ চক্রবর্তীর সম্পর্কে
 বিনোদন ডেস্ক:- সম্প্রতি শোনা যাচ্ছিলো কলকাতার নায়িকা শুভশ্রীর সঙ্গে চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর সম্পর্কে ভাঙন ধরেছে। এমন খবর নিয়ে প্রতিবেদনও প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা। এবার রাজ চক্রবর্তী নিজের মুখেই সেটা স্বীকার করলেন।
 আনন্দবাজারে দেয়া সাক্ষাৎকারে রাজ জানান, ‘এই মুহূর্তে আমি সিঙ্গেল রয়েছি। শুভশ্রীর সঙ্গে সম্পর্ক নেই।’শুভশ্রীকে বিয়ে করেছিলেন কি না, এমন প্রশ্নে রাজের উত্তর- ‘না। আমার আর শুভশ্রীর মধ্যে সম্পর্ক ছিল এটা সত্যি। কিন্তু কিছু সমস্যা হচ্ছিল। শুভ খুব ভালো মেয়ে। আসলে আমাদের মধ্যে অনেক লোকজন ঢুকে প়ড়ল। কিছু পরিচিত লোক নানা রকম গেম খেলতে লাগল। আমাকে এক রকম কথা বলছে তারপর অন্য জায়গায় গিয়ে সেটা ঘুরিয়ে বলছে। এগুলো ক্রমশ পরিবারকে এফেক্ট করতে থাকল। সেখানে দাঁড়িয়ে মনে হল, আমি আর বিষয়টা ব্যালেন্স করতে পারছি না। এই সমস্যাটা আমাদের দু’জনেরই হল। আর একটা জিনিস, ইন্ডাস্ট্রির প্রচুর মানুষ চাইছিল না, আমাদের সম্পর্কটা টিকে থাকুক।’আমাদের ব্রেকআপ হয়েছে আর অন্য লোক পার্টি করেছে সে খবরও আছে। যাক গে, ও সব বিষয় আর বলতে চাই না। আমি আর শুভশ্রী রিলেশনে ছিলাম আর আমরা দু’জনে মিলেই ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছি। দু’জনেই এখন কাজকে প্রায়োরিটি দিতে চাই। আমাদের বাড়ির লোকজনও ব্যাপারটি নিয়ে ভুগছিল।’ এত ঝামেলা করে একটা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার মানে হয় না বলেও জানান তিনি। আনন্দবাজার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat