×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৬-১২
  • ৬২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজকের জয়ী দল পৌঁছে যাবে সেমিফাইনালে
স্পোর্টস ডেস্ক:- ভারত, বাংলাদেশ ও ইংল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর এরই মধ্যে তার তিন সেমিফাইনালিস্ট পেয়ে গেছে। বাকি রয়েছে কেবল একটি দল। আজ সেটিও নির্ধারণ হয়ে যাবে। শেষ চারে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে শ্রীলঙ্কা।  টসভাগ্য যায়নি অ্যাঞ্জেলো ম্যাথিউসের পক্ষে। ভাগ্য পরীক্ষায় জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাকিস্তানের দলপতি সরফরাজ আহমেদ। আজকের জয়ী দল পৌঁছে যাবে সেমিফাইনালে। আর যারা হেরে যাবে, তারা বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। কার্ডিফের সোফিয়া গার্ডেনে বিকেল সাড়ে ৩টায় শুরু হচ্ছে ম্যাচটি। দুদলই একটি করে পরিবর্তন নিয়ে খেলবে আজকের ম্যাচে। ভারতের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশল পেরেরা একাদশ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে এসেছেন স্পিন অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা। আর শাদাব খানকে বাদ দিয়ে ফাহিম আশরাফকে দলে ভিড়িয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কা একাদশ : নিরোশান দিকভেলা, দানুস্কা গুনাথিলকে, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, আসেলা গুনারত্নে, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, সুরঙ্গা লকমাল, লাসিথ মালিঙ্গা ও নুয়ান প্রদীপ। পাকিস্তান একাদশ : আজহার আলি, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, হাসান আলি ও জুনায়েদ খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat