×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৪
  • ৬২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া ফেসবুক আইডি, বিএনপির প্রতিবাদ
নিজস্ব প্রতিনিধি:- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত লেখা ও ছবি পোস্ট করার প্রতিবাদ জানিয়েছে বিএনপি। বিএনপির সহ-দফতর সম্পাদক মো: তাইফুল ইসলাম টিপু কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, কোন ব্যক্তি বা মহল বিএনপি মহাসচিবের নাম, ছবি ও মোবাইল নম্বর ব্যবহারের মাধ্যমে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়মিতভাবে বিভিন্ন বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত লেখা ও ছবি পোষ্ট করছে, যার সঙ্গে বিএনপি মহাসচিবের কোন ধরণের সম্পৃক্ততা নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিব্রত করার উদ্দেশে এটি করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। যারা এ ধরনের অপকর্মের সহিত লিপ্ত রয়েছেন তাদেরকে অবিলম্বে তা বন্ধ করার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat