×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৫
  • ৬৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এত কিছু বুঝি না, প্রতিপক্ষ যে-ই থাকুক, বাংলাদেশের জয় হোক
বিনোদন ডেস্ক:- চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে আজ বৃহস্পতিবার বার্মিংহামের এজবাস্টনে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশের আজকের খেলা নিয়ে চাওয়ার কোনো শেষ নেই। নতুন প্রজন্মের অভিনেত্রী শবনম ফারিয়ার একটাই চাওয়া, আজকের খেলায় তাঁর দেশ জিতুক। এর বাইরে অন্য কোনো কিছু ভাবতেই চান না তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে এজবাস্টনের মাঠে যখন বাংলাদেশ-ভারতের ম্যাচ চলবে, অভিনেত্রী শবনম ফারিয়া ব্যস্ত থাকবেন ঈদের নাটকের শুটিংয়ে। শুটিংবাড়িতে বসে বাংলাদেশের খেলা দেখারও নাকি অন্য রকম মজা আছে। গতকাল বুধবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে ফারিয়া বলেন, ‘বাংলাদেশের খেলা চলাকালীন শুটিং করতে গেলে পুরা ইউনিটে একটা উৎসবের আমেজ থাকে। শুটিংবাড়িতে টিভি না থাকলে আমরা মোবাইলে খেলার লাইভ আপডেট জানতে থাকি। আর শট দেওয়ার ফাঁকে ফাঁকেই সবাই জানতে চায়, রান কত বা কয়টা উইকেট পড়ল?’ ফারিয়া আরও যোগ করলেন, ‘ম্যাচে যখন টান টান উত্তেজনা কাজ করে, তখন তো কারোরই আর শুটিংয়ে মন বসে না। কী যে এক উৎকণ্ঠা কাজ করে মনের ভেতর। একপর্যায়ে গিয়ে মনে হয়, আরে শুটিং সব পরে হবে। আগে বাংলাদেশের খেলাটা খেলে নেই। হা হা হা...’ নতুন প্রজন্মের এই তারকা জানালেন, ৯ জুন বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচের সময়ও তাঁর শুটিং ছিল। বাংলাদেশের চার উইকেট পড়ে যাওয়ার পর নাকি আশাই ছেড়ে দিয়েছিলেন ফারিয়া। কিন্তু এই ম্যাচ যে পরে এভাবে ঘুরে যাবে, সেটা কে জানত? শবনম ফারিয়ার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, বাংলাদেশের সঙ্গে প্রতিপক্ষ দল কে থাকলে খেলা বেশি জমে? তাঁর সহজ উত্তর, ‘এত কিছু বুঝি না। প্রতিপক্ষ যে-ই থাকুক, বাংলাদেশের জয় হোক, এটাই আমি চাই। আজকের ম্যাচ তো বটেই, ফাইনাল ম্যাচ জিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক, এটাই আমার প্রত্যাশা। গতকাল বুধবার রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, ‘আমার (আমাদের) ঈদ ২৭/২৮ তারিখে না হয়ে আগামীকালও হতে পারে।’ আজ বাংলাদেশ জিতলে ঈদের আগে আর কিছু চাইবেন না বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat