×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৯
  • ৭৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর চকবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চকবাজারের ইসলামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন আমেনা বেগম (৬৫), তাঁর পুত্রবধূ শিরিন আক্তার (৩০) ও শিরিনের মেয়ে আফরিন (৭)। শিরিনের স্বামী বাচ্চু মিয়া জানান, তাঁদের বাসা ৭০/১২ পশ্চিম ইসলামবাগে। বাড়িটি সেমিপাকা দোতলা। সকালে বাসায় পরিবারের সাত-আটজন সদস্য ছিলেন। হঠাৎ তাঁরা দেখতে পান, ঘর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েছে। তখন সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। আহতদের উদ্ধার করতে গিয়ে বাচ্চু মিয়া ও গৃহকর্মী কুলসুম বেগম আহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat