×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৬-২১
  • ৮০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যেসব এলাকায় শুক্র ও শনিবার ব্যাংক খোলা

নিজস্ব প্রতিনিধি:- পবিত্র ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে আগামী শুক্রবার অর্ধদিবস ও শনিবার পূর্ণদিবস নির্দিষ্ট কিছু তফসিলি ব্যাংকের কার্যালয় খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে গতকাল মঙ্গলবার বিষয়টি জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প এলাকার তফসিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সাপেক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হলো।

এ ছাড়া প্রবাসীদের পাঠানো অর্থ (রেমিট্যান্স) উত্তোলনের সুবিধার্থে শনিবার রেমিট্যান্স সুবিধাভোগী গ্রাহকের সংখ্যা ও অর্থের পরিমাণের ভিত্তিতে ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল ব্যাংকগুলোর উদ্দেশে দেওয়া এই নির্দেশনায় বলা হয়, শনিবার শুধু নগদ অর্থ জমা ও উত্তোলন এবং রেমিট্যান্স বিতরণ কার্যক্রম চালানো যাবে।

অন্যদিকে ঈদের সময় আমদানি ও রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে শুক্রবার থেকে রোববার পর্যন্ত সব কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশন চালু থাকবে। একই সঙ্গে কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনের তফসিলি ব্যাংকের বৈদেশিক মুদ্রার অনুমোদিত ডিলার (এডি) শাখাও খোলা থাকবে বলে গত সোমবার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat