×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৭-০৫
  • ৬৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃষ্টি হলেই নগরীর সড়কে জলাবদ্ধতা
নিজস্ব প্রতিনিধি: –রাজধানীতে মঙ্গলবার দিনভর থেমে থেমে বৃষ্টি হয়। কখনও হালকা কখনও ভারি। আর এতে খানাখন্দে ভরা সড়কগুলোতে জমে যায় পানি। ফলে চলাচলে সীমাহীন ভোগান্তির শিকার হতে হয় নগরবাসীকে। সরেজমিন দেখা যায়, মোহাম্মদপুর বেড়িবাঁধ বাসস্ট্যান্ড থেকে বছিলা ব্রিজ পর্যন্ত সড়কের একাংশ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই এ সড়ক ব্যবহার করে যারা চলাচল করেন তাদের পোহাতে হয় চরম দুর্ভোগ।পানি জমে থাকায় এ সড়ক দিয়ে যান চলাচলে ব্যাঘাত ঘটে। ভুক্তভোগীরা জানান, বৃষ্টি হলেই এ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত সংস্থার কোনো মাথা ব্যথা নেই।একই চিত্র দেখা গেছে, হাজারীবাগ বেড়িবাঁধ থেকে সেকশন বেড়িবাঁধ, কামালবাগ থেকে বাবু বাজার, চকবাজার-জেলখানা সড়ক, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকার সড়ক, শান্তিনগর, পুরান ঢাকার নাজিম উদ্দিন রোড, আলাউদ্দিন রোড, রাজারবাগ, কালশি সাংবাদিক কলোনির সামনের সড়ক, মোহাম্মদপুরের বাঁশবাড়ি সড়ক ও সাতমসজিদ সড়কে।জলাবদ্ধতার কারণে এসব সড়ক দিয়ে চলাচল করতে পথচারীরা নাকাল হন। জানা গেছে, ভরা বর্ষার মৌসুম শুরু হলেও এখনও চলছে সড়ক খোঁড়াখুঁড়ি।এসব সড়কে অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী। বিশেষ করে যাত্রাবাড়ী চৌরাস্তা, রামপুরা-কুড়িল সড়ক, আগারগাঁও থেকে মিরপুর ১২ নম্বর সড়ক, মাজার রোড এলাকাসহ মহানগরীর বিভিন্ন এলাকার ক্ষতবিক্ষত সড়কে চলাচলে দুর্বিষহ দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ।মিরপুর সাংবাদিক কলোনি এলাকার বাসিন্দা আল-মামুন যুগান্তরকে বলেন, ভরা বর্ষার মৌসুমে রাজধানীতে খোঁড়াখুঁড়ি চলছে। বৃষ্টিতে এসব সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। খানাখন্দে ভরা এসব সড়কে চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের বাসিন্দা মোস্তফা হোসেন যুগান্তরকে বলেন, বৃষ্টি মানেই আমাদের কাছে ভোগান্তি। সড়ক তলিয়ে যাচ্ছে, দিনের পর দিন পানি জমে থাকছে। উন্নয়নে ঢাকা বদলে যাওয়ার গল্প শুনছি। কিন্তু আমরা দেখছি উল্টো চিত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat