×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৭-২০
  • ৮১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। ওই ছাত্রীর নাম মারিয়া (২০)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। পরিবারের সঙ্গে ২৫৪, ৯/এ এলিফ্যান্ট রোডের ‘কনকর্ড টাওয়ার’ নামে একটি ভবনের নবম তলায় থাকতেন তিনি। মারিয়ার বড় বোন মরিয়া জানান, তাঁরা ১৯ তলা বাসার নবম তলায় ভাড়া থাকেন। সকাল ৬টার দিকে মারিয়ার কক্ষে গিয়ে দেখা যায়, সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। এর পর সঙ্গে সঙ্গে তাঁকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কী কারণে মারিয়া ফাঁস দিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি বড় বোন মরিয়া। ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মারিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat