×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৮-০৩
  • ৫৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকার পর এবার চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট
            নিজস্ব প্রতিনিধি:-ঢাকার পর এবার চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে এ বছরের হজ ফ্লাইট। আগামীকাল শুক্রবার হযরত শাহ আমানত বিমানবন্দরে রাত ১১টা ৪৫ মিনিটে এই হজ ফ্লাইটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।এর আগে গতকাল বুধবার রাশেদ খান মেনন সাংবাদিকদের জানিয়েছিলেন, হজযাত্রী সংকট নিরসনে সরকার অতিরিক্ত হজ ফ্লাইটের পাশাপাশি নিয়মিত ফ্লাইটেও হজযাত্রী পরিবহনের ব্যবস্থা করবে। এতে হজযাত্রী পরিবহন নিয়ে যে সংকটের সৃষ্টি হয়েছিল তা দূর হবে।ভিসা জটিলতা, মোয়াল্লেম ফি বৃদ্ধিসহ কয়েকটি কারণে যাত্রী পরিবহনে সংকট দেখা দিয়েছে। বাতিল হয়েছে বেশ কিছু হজ ফ্লাইট। এই সংকট নিরসনে ধর্ম মন্ত্রণালয় ও বিমান মন্ত্রণালয় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।এ বছর ১৫টি ফ্লাইটে মোট ১৪ হাজার যাত্রীর চট্টগ্রাম থেকে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। এবারই প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি মদিনায় যাবে দুটি ফ্লাইট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat