×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৮-১৯
  • ৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে
নিজস্ব প্রতিনিধি:- যমুনা নদীর পানি কমতে শুরু করায় সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জেলার পাঁচ উপজেলার পানিবন্দি লাখো মানুষ এখনো বিশুদ্ধ খাবার পানি ও ওষুধ সংকটে দুর্বিষহ জীবনযাপন করছে। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল শুক্রবারও জেলায় যমুনা নদীর পানি বিপৎসীমার ১৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে আজ শনিবার সকালে তা ১২১ সেন্টিমিটারে নেমে এসেছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলা পয়েন্টে যমুনার পানি ১৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আবদুর রহিম জানান, বন্যা কবলিত পাঁচটি উপজেলার ৪৮টি ইউনিয়নের প্রায় ৩০০ গ্রামের ৫০ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারের প্রায় পৌনে তিন লাখ মানুষজন পানিবন্দি হয়ে পড়েছে। অধিকাংশ মানুষই পাউবোর বাঁধ, উঁচু রাস্তাঘাট ও স্থানীয় স্কুল-কলেজের আশ্রয় কেন্দ্রে উঠতে শুরু করেছে।এই কর্মকর্তা আরো জানান, ৩ শতাধিক ঘরবাড়ি পুরোপুরি এবং এক হাজার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে। পর্যাপ্ত ত্রাণও রয়েছে।সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) আরশেদ আলী জানান, প্রতিদিনই নতুন নতুন গ্রামের ফসলি জমি ডুবে যাচ্ছে। ইতিমধ্যে পাঁচ উপজেলার প্রায় আড়াই হাজার হেক্টরের বেশি কৃষিজমি বন্যায় ডুবে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, যমুনা নদীর পানি কমছে। বাঁধ এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat