×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৮-২৫
  • ৬২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হেরে যাওয়া ম্যাচ জিতিয়েছেন ধোনি
স্পোর্টস ডেস্ক: –অধিনায়কত্ব ছাড়ার পর থেকে আর সেভাবে আলোচনায় নেই মহেন্দ্র সিং ধোনি। ব্যাট হাতেও ছিলেন নিষ্প্রভ হয়ে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আবার ধোনিকে দেখা গেল পুরোনো রূপে। ঠান্ডা মাথায় ব্যাটিং করে প্রায় হেরে যাওয়া ম্যাচটা জিতিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। ৩ উইকেটের ঘাম ঝরানো জয় দিয়ে ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী ভারত। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের সামনে জয়ের লক্ষ্য ছিল ৪৭ ওভারে ২৩১ রান। সে লক্ষ্যে শুরুটা ভালোভাবেই করেছিল ভারত। উদ্বোধনী জুটিতে ১০৯ রান জমা করেছিলেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। কিন্তু এরপর দারুণ বোলিং করে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ১৬ ও ১৭তম ওভারে দুই ওপেনারই ফেরেন সাজঘরে। এরপর ২২ ওভারের মধ্যে মাত্র ১৩১ রান জমা করতেই ভারত একে একে হারায় কেদার যাদব, বিরাট কোহলি, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলের উইকেট। এই পর্যায়ে শ্রীলঙ্কার জয় অবধারিত বলেই হয়তো ধরে নিয়েছিলেন অনেকে।কিন্তু উইকেটে ধোনি ছিলেন বলেই আশা ছাড়েননি ভারতের সমর্থকরা। আর সেই আস্থার প্রতিদান দারুণভাবেই দিয়েছেন ‘ক্যাপ্টেন কুল’। অষ্টম উইকেটে ভুবনেশ্বর কুমারকে সঙ্গে নিয়ে ১০০ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ধোনি। ভুবনেশ্বর খেলেছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের ইনিংস (৫৩)। আর ৪৫ রান করে অপরাজিত ছিলেন ধোনি। দল হেরে গেলেও দারুণ বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শ্রীলঙ্কার তরুণ অফস্পিনার আকিলা ধনঞ্জয়। ১০ ওভার বল করে ৫৬ রানের বিনিময়ে তিনি নিয়েছেন ছয়টি উইকেট।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মিলিন্দা সিরিবর্ধনের ৫৮, চামারা কাপুগেদারার ৪০, নিরোশান ডিকওয়েলার ৩১ রানের ইনিংসগুলোতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা সংগ্রহ করেছিল ২৩৬ রান।আগামী ২৭ আগস্ট পাল্লেকেল্লে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচ। এই ম্যাচ জিতলে টেস্টের পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদও পাবে ভারত। আর সিরিজ হারের লজ্জা এড়ানোর জন্য জয়ের কোনো বিকল্প নেই স্বাগতিক শ্রীলঙ্কার সামনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat