×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৮-২৫
  • ৬৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সদ্যপ্রয়াত নায়করাজ রাজ্জাকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:-সদ্যপ্রয়াত নায়করাজ রাজ্জাকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বাদ আসর রাজধানীর গুলশান আজাদ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নায়করাজের পরিবার, বন্ধু, অভিনেতাসহ তাঁর ভক্তরা উপস্থিত ছিলেন।উপস্থিত লোকজনের মধ্যে রয়েছেন অভিনেতা আলমগীর, শাকিব খান, ওমর সানী, মিশা সওদাগর, পরিচালক খসরু আহমেদ। এ ছাড়া প্রয়াত অভিনেতার স্ত্রী লক্ষ্মী, তিন ছেলে বাপ্পি, বাপ্পারাজ, সম্রাট ও তাঁদের পরিবারের সদস্যরা দোয়ায় অংশ নেন।দোয়া শুরু আগে সম্রাট উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘আমার বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। ভোরে অজু করে প্রস্তুত থাকতেন। মসজিদে এসে চেয়ারে বসে নামাজ আদায় করতেন। আমি পাশে বসে থাকতাম।’গত ২১ আগস্ট নায়করাজ রাজ্জাক ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। নায়ক রাজ্জাকের অভিনয় করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে বেহুলা, আগুন নিয়ে খেলা, দর্পচূর্ণ, এতুটুকু আশা, নীল আকাশের নিচে, কখগঘঙ, জীবন থেকে নেয়া, নাচের পুতুল, অশ্রু দিয়ে লেখা, ওরা ১১ জন, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, শুভদা, অভিযান, যোগাযোগ, অন্ধ বিশ্বাস, টাকা আনা পাই, ছন্দ হারিয়ে গেল, মানুষের মন, অতিথি, যোগ বিয়োগ, মধু মিলন, যে আগুনে পুড়ি, দুই পয়সার আলতা, অনেক প্রেম অনেক জ্বালা, দ্বীপ নেভে নাই, পিচ ঢালা পথ, দুই ভাই, আবির্ভাব, বন্ধু, বাঁশরী, আশার আলো, কে তুমি, মতিমহল, আনোয়ারা, নাত বউ, অবাক পৃথিবী, কি যে করি, গুণ্ডা, অনন্ত প্রেম, অশিক্ষিত, ছুটির ঘণ্টা, মহানগর, বড় ভাল লোক ছিল, রাজলক্ষ্মী শ্রীকান্ত, স্বরলিপি, বাদী থেকে বেগম, বাবা কেন চাকর ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat