×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-১১-১৩
  • ৬১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর অন্তর্বাস(আন্ডারওয়্যার) থেকে ১১৬০ গ্রাম স্বর্ণ জব্দ
নিজস্ব প্রতিনিধি: – শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর আজ সোমবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর অন্তর্বাস(আন্ডারওয়্যার) থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১০টি স্বর্ণের বার জব্দ করেছে। জব্দকৃত স্বর্ণের বারের মোট ওজন ১১৬০ গ্রাম। এই স্বর্ণ ১ জন যাত্রীর অন্তর্বাসে লুকায়িত ছিল। গ্রেফতার করা ঐ যাত্রীর নাম মোঃ আব্দুল মোনায়েম। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে, বোর্ডিং পাশ নং: 9975773428408C1, সকাল ১১টায় BG0122 যোগে চট্টগ্রাম হতে ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। ডোমেস্টিক আগমনী পয়েন্ট পার হওয়ার পরে তার পরিহিত অন্তর্বাস থেকে এই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।বিমানের ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে সকালে ঢাকায় আসে। ধারণা করা হচ্ছে যে আকাশপথে মাস্কাট থেকে আগত কোন যাত্রীর থেকে এই স্বর্ণ হস্তান্তর হয়েছে। তার কাছ থেকে সর্বমোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা।জব্দ হওয়া স্বর্ণের মূল্য ৫৮ লক্ষ টাকা। যাত্রী আব্দুল মোনায়েমকে শুল্ক আইনে গ্রেফতার করা হয়েছে। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat