×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-১১-১৩
  • ৬৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীর অনুদানের চেক হস্তান্তর
নিজস্ব প্রতিনিধি: – প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান হিসেবে একদিনের বেতন প্রদান করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁর কার্যালয়ে এই দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করা হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানান।স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ৭ কোটি ৩২ লাখ ৫১ হাজার টাকার অনুদানের চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ৪১ লাখ টাকার অনুদানের চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat