×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-১১-১৩
  • ৬৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্যাক্স আইডি কার্ড পেলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার ইনকাম ট্যাক্স আইডি কার্ড (আয়কর পরিচয়পত্র) হস্তান্তর করা হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান প্রধানমন্ত্রীর হাতে এ পরিচয়পত্র হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রধানমন্ত্রীকে ট্যাক্স কার্ড হস্তান্তরের কথা জানান।মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী ১৯৮২-৮৩ করবর্ষ থেকে নিয়মিতভাবে আয়কর দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি স্বীকৃতি ফলক তৈরি করে তাতে অভিনন্দন জানিয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে সরবরাহ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ ব্যবহার করে করদাতাদের জন্য একটি ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রচলন করেছে। এই কার্ডটি করদাতাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে। ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ঢাকার আয়কর মেলা থেকে ইনকাম ট্যাক্স আইডি কার্ড নেয়ার সঙ্গে সঙ্গে করদাতারা এটিকে উন্নয়নে তাদের অংশীদারিত্বের পরিচয় বলে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।এ বছর বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আয়করা মেলা পরিদর্শন করেছেন এবং ইনকাম ট্যাক্স আইডি কার্ড গ্রহণ করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat