×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০২-০১
  • ৬৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিনিধি: -রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল আলামিন (২৫) নামে এক যুবকের। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলামিন বিকাশের একজন বিক্রয়কর্মী বলে জানা গেছে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে আলামিন উত্তরা পশ্চিম ৫ নং সেক্টরে রোড ১/২ এলাকায় কাজে যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। এতে আলামিন গুরুতর আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat