×
ব্রেকিং নিউজ :
মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ কিউবার ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখিয়ে ভিডিও পোস্ট ট্রাম্পের, সমালোচনার মুখে সরালেন কলম্বিয়ায় খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে উলামা মাশায়েখ - ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন
  • প্রকাশিত : ২০১৮-০২-০১
  • ৭৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসাবে যোগদান করলেন সাজ্জাদুল হাসান
নিজস্ব প্রতিনিধি:–প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসাবে যোগদান করলেন সাজ্জাদুল হাসান। এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ এর দায়িত্বে ছিলেন। আজ সকালে যোগদানের পর কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। সাজ্জাদুল হাসান সকলের সহযোগিতা কামনা করেন।সাজ্জাদুল হাসান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক গণ পরিষদ সদস্য মরহুম ডাঃ আখলাকুল হোসেন আহমেদের ২য় পুত্র। তার মাতার নাম বেগম হোসনে আরা হোসাইন।তিনি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ১ম শ্রেণীতে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে ১ম শ্রেণীতে বিএসসি (অনার্স) এবং প্রডাকশন ইকনমিক্স এন্ড ফার্ম ম্যানেজমেন্ট-এ কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ১৯৮৮ সালে তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনি, অস্ট্রেলিয়া থেকে কৃতিত্বের সাথে মাস্টার্স অব সায়েন্স (অনার্স) ডিগ্রী অর্জন করেন। তার গবেষণালব্ধ ফলাফল ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার জার্নালে প্রকাশিত হয়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের সিন্ডিকেট সদস্য। সাজ্জাদুল হাসান মন্ত্রণালয়সহ মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কক্সবাজার এবং সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন। এছাড়া তিনি জনপ্রশাসন, যোগাযোগ ও কৃষি মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেন।অতঃপর মাঠ প্রশাসনের সর্বোচ্চ পদ বিভাগীয় কমিশনার হিসেবে সিলেটে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat