×
ব্রেকিং নিউজ :
মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ কিউবার ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখিয়ে ভিডিও পোস্ট ট্রাম্পের, সমালোচনার মুখে সরালেন কলম্বিয়ায় খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে উলামা মাশায়েখ - ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন
  • প্রকাশিত : ২০১৮-০২-১৮
  • ৬৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের পাহাড়ি এলাকায় বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক:- ইরানে ৬৬ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ৬০ জন যাত্রী আর বাকি ছয়জন ক্রু। জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষের মুখপাত্র মুজতবা খালিদির বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের ইস্পাহান প্রদেশের সামিরান শহরের পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানটি উড়ালের ৫০ মিনিট পরই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অভ্যন্তরীণ পথের বিমানটি রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দর থেকে উড়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ইউসুজে যাচ্ছিল। মেহরাবাদ সাধারণত অভ্যন্তরীণ বিমানের ওঠানামার জন্যই ব্যবহার করা হয়। তবে সেখানে কিছু আন্তর্জাতিক পথের বিমানও ওঠানামা করে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ‘খবর পেয়ে দ্রুত সেখানে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। উদ্ধারকারী বিমান পাঠানো হলেও প্রবল কুয়াশার কারণে সেখানে অবতরণ করতে পারেনি। পরে স্থলপথে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন।’ ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। হতাহতের ব্যাপারে এখনো কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ। বিধ্বস্ত হওয়া বিমানটির পরিচালনাকারী সংস্থা ছিল আসেমন এয়ারলাইনস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat